প্রকাশিত: Fri, Apr 7, 2023 2:21 AM আপডেট: Fri, Jun 5, 2026 6:20 AM
মামলা তুলে নিলে বঙ্গবাজারে নতুন ভবন নির্মাণ
শনিবার থেকে অস্থায়ীভাবে বসার সুযোগ পাবেন ক্ষতিগ্রস্তরা
মাসুদ আলম: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ঈদের আগে বঙ্গবাজারের ব্যবসায়ীরা যেন সাময়িকভাবে ব্যবসা চালিয়ে যেতে পারেন, সে ব্যবস্থা করা হবে। ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কাজ করছি।
বৃহস্পতিবার সকালে বঙ্গবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, আগে যখন মার্কেটটি পুড়ে গিয়েছিল, তখন সরকার এখানে নতুন ভবন করে দিতে চেয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের একটা অংশ সেটা না চেয়ে মামলা করে বসেন। ওই মামলা তুলে নেওয়া হলে সরকারের আগের যে পরিকল্পনা ছিল, সেই অনুযায়ী মার্কেট করা হবে।
সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী তার তহবিল থেকেও সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। সারা দেশ থেকেও অনেকে সহায়তা করতে চাইছেন। এ জন্য দোকান মালিক সমিতিকে বলা হয়েছে, এখানকার ব্যবসায়ী সংগঠনকে নিয়ে যৌথ হিসাব খোলার জন্য। আর্থিক সহায়তা পেতে আগামী রোববারের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সিটি করপোরেশনে জমা দিতে হবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সালমান এফ রহমান বঙ্গবাজার থেকে ফেরার পথে আমাকে ফোন করে জানিয়েছেন শুক্রবার থেকে আগুনে পোড়া জায়গা পরিষ্কার করা হবে এবং শনিবার থেকে এখানে অস্থায়ীভাবে ব্যবসায়ীরা বসতে পারবেন। যেসব ব্যবসায়ী আগে এখানে ব্যবসা করতেন, শুধু তারাই এখানে ব্যবসা করতে পারবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী